বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়া থেকে ৫ চাঁদাবাজ আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করার দায়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭।
নগরীর বাকলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১) ও মো. উদয়ন মজুমদার (৩৫)।
রোববার ( ২২ আগস্ট ) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বাকলিয়া এলাকায় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন।আটককৃতদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা এবং ৩টি চাকু জব্দ করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...