বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চেক প্রতারণার মামলা

সাবেক ব্যাংক পরিচালক নুর- উন-নবী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

- Advertisement -
Single page 1st Paragraph

চেক প্রতারণার মামলায় সাবেক ব্যাংক পরিচালক নুর-উন- নবী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ্আদালত সূত্র জানায়, এফএসআইবিএল আগ্রাবাদ শাখার দায়েরকৃত ৪০০ কোটি টাকার ২টি চেক প্রতারনার মামলায় সাবেক ব্যাংক পরিচালক মোহাম্মদ নুর-উন- নবী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ৬ষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমান এর আদালত।

মামলায় বাদী পক্ষের বিজ্ঞ এডভোকেটগণের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামীকে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক সমন জারির পরও আসামী আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত সমন জারি হওয়ায় আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

সি.আর ৩০৫/২০২২ মামলাটি ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে এফএসআইবিএল আগ্রাবাদ শাখার পক্ষে মোঃ মিজানুর রহমান বাদী হয়ে আদালতে এন আই এ্যাক্টের বিধান মতে অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, ২০০ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে একই আসামীর বিরুদ্ধে একই আদালত সি.আর ১১০২/২০২২ মামলায় আসামী আদালতে হাজির না হওয়ায় গত ১১/০৯/২০২২ইং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামী নূর-উন- নবী ডবলমুরিং থানাধীন ৯৩২, শেখ মুজিব রোডস্থ, মিঠাগলিস্থ মের্সাস আক্তার এন্টারপ্রাইজের প্রোপাইটর এবং মৃত নুর-উন রহমান এর পুত্র। তাহার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার নবীনগর (সাংকি ভাঙ্গা) এলাকায়।

ইমা

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...