শনিবার, ২০ জুন ২০২৬

বোয়ালখালীতে মুসলিম স্ত্রীকে হত্যার পর দাহ করার অভিযোগে যুবক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মুসলিম স্ত্রীকে হত্যার পর সনাতন রীতি মোতাবেক দাহ করার অভিযোগে তার হিন্দু ধর্মাবলম্বী স্বামী বাবুল দে ওরফে তনুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তনু ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা হারু বাড়ির বাসিন্দা। তার বাবার নাম অজিত দে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত ইয়াছমিন আক্তার এনির (২৪) মা রোকসানা বেগম গত ১৬ আগস্ট তার মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে চট্টগ্রামের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা হিসেবে রুজু করতে আদেশ দেন। আদালতের আদেশ প্রাপ্ত হয়ে পুলিশ বাবলু দে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- পবন দাশ (৫৫), সাধন মহাজন (৬০), নিমাই দে (৪৫), শংকর দত্ত (৩৩), অরবিন্দ মহাজন (৫০), অরুন দাশ (৫০), দিলীপ দেব (৪৫), প্রদীপ সুত্রধর (৪০), রাম প্রসাদ (৩৮), রনি দে (৩০), অরুপ মহাজন (৪২), সমর দাশ (৫৫), রবীন্দ্র ধর (৬০), নিপুন সেন (৬০) ও ইউসুফ ওরফে ড্রেজার ইউসুফ (৩৫)। এদের মধ্যে পুলিশ শুক্রবার বিকেলে মামলার প্রধান আসামি বাবলুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইয়াছমিন আক্তার এনির গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা থানায়। জীবিকার তাগিদে ইয়াসমিন নগরের ইপিজেড এলাকার ‘ক্যান পার্ক’ নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি বন্দরটিলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। আর বাবলু দে বন্দরটিলা এলাকায় ‘পূজা’ নামে একটি সেলুনে কাজ করতেন। প্রতিদিন বাসায় যাতায়াতের পথে তাদের দেখা হতো। এর একপর্যায়ে ইয়াসমিন ও বাবলুর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এ সম্পর্ক বিয়েতে গড়ায়। পরিচয় গোপন রেখে বাবলু ২০১৯ সালে ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের সংসারে ইশা মনি নামে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে বিয়ের পর ইয়াসমিন জানতে পারেন তার স্বামী হিন্দু। এ নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় ভুগছিলেন। বিপরীতে বাবলু তার স্ত্রীকে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। দুই বছর আগে বাবলু তার স্ত্রীকে নিয়ে বোয়ালখালী উপজেলায় বসবাস শুরু করেন। ইয়াসমিনের সঙ্গে পরিবারের যোগাযোগও বন্ধ হয়ে যায়। মৃত্যুর তিনদিন আগে ইয়াসমিন তার কাছের বান্ধবী ও খালাতো বোন হাসিকে (২৪) ফোন করে জানান-তার স্বামী ধর্মান্তরিত হবেন। এজন্য তিন হাজার টাকা প্রয়োজন। হাসি বিষয়টি ইয়াসমিনের মাকে জানান। ইয়াসমিনের মা টাকা দিতে ব্যর্থ হলে বাবলু দে ক্ষিপ্ত হন।
সর্বশেষ গত ৩ আগস্ট বাবলু হাসিকে ফোন দিয়ে জানান ইয়াসমিন স্ট্রোক করে মারা গেছেন। হাসি বিষয়টি ইয়াসমিনের পরিবারকে জানান। ঘটনা শুনে ইয়াসমিনের পরিবারের সদস্যরা দ্রুত রওনা দেন। কিন্তু তখন দেশব্যাপী কঠোর লকডাউন চলায় আসতে বিলম্ব হয়। ‘গত ৩ আগস্ট বাগেরহাট থেকে না আসা পর্যন্ত লাশ দাফন না করার অনুরোধ জানালেও বাবুলের পরিবার তার মেয়েকে পুড়িয়ে ফেলে ‘।
এজাহার থেকে আরও জানা যায়, হত্যার আলামত নষ্টের উদ্দেশ্যেই তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। কোন মৃত্রু সনদ কিংবা পুলিশের অনুমতি ছাড়াই কেবল স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মেম্বার, চৌকিদারের দোহাই দিয়ে তার মেয়েকে পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে বিষয়টি অতিদ্রুত ধামাচাপা দিতে চেয়েছে বাবলুর পরিবার।
বাদির আইনজীবি এএম জিয়া হাবিব আহসান জানান, এনিকে হত্যার অভিযোগ এনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করা হয়। বোয়ালখালী থানার এসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউপি চেয়ারম্যান মো. মোবারক বলেন, আগমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যেন নৌকা প্রতীক না পাই এবং রাজনৈতিক ভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা মামলাটি করিয়েছেন।’
তদন্ত কর্মকর্তা বোয়ালখালী থানার উপ পরির্দশক (এসআই) সুমন কান্তি দে বলেন, ‘যতদুর শুনেছি গার্মেন্টসে চাকরি করার সময় ইয়াছমিন আক্তার এনির সাথে বাবলু দের পরিচয় সূত্রে প্রেম-বিয়ে। একটা সন্তানও রয়েছে। আরও জেনেছি মেয়েটি মুসলিম ছিল। এ মামলা তদন্ত কাজ চলছে’
নিহতের মা রোকসানা বেগম বলেন, “বিশেষ করে এ ঘটনার মূল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে রতন চৌধুরী, মোকারম চেয়ারম্যান ও ড্রেজার ইউসুফ। এদের সহযোগিতায় আলামত নষ্ট করতে আমার মেয়েকে পুডিয়ে ফেলেন। ন্যায় বিচারের আশায় আমি আদালতে একটি অডিও রেক

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...