বুধবার, ২৪ জুন ২০২৬

‘ভারত জোড়ো যাত্রা’য় বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন রাহুল গান্ধী!

- Advertisement -
Single page 1st Paragraph

বুধবার সন্ধে থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বৃহস্পতিবার থেকেই হাঁটা শুরু করেছেন রাহুল গান্ধী। দেড়শো দিনে সাড়ে ৩ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা হাঁটবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আর এই দীর্ঘ যাত্রার শুরুতেই বিয়ের প্রস্তাব পেয়ে বসলেন তিনি!

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে এক আজব মুহূর্ত। মার্থান্ডামে মনরেগা মহিলা কর্মীদের সঙ্গে বিকেলে কথা বলছিলেন রাহুল। সেই সময় একজন বলেন, তিনি জানেন রাহুল তামিলনাড়ুকে ভালবাসেন। তাই তাঁরা তাঁর সঙ্গে এক তামিল মেয়ের বিয়ে দিতে চান। যা শুনে রাহুল কার্যত অভিভূত হয়ে পড়েন।’

দেশের ১২টি রাজ্যে ভারত জোড়ো যাত্রা করছে কংগ্রেস। সেই যাত্রায় রাহুলের অন্যতম সঙ্গী জয়রাম রমেশ। কয়েকদিন আগেই রাহুল বলেছিলেন, এই যাত্রা কোনও রাজনৈতিক কর্মসূচিই কেবল নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। নিজেকে ও এই ‘সুন্দর’ দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য।

এদিকে যাত্রার শুরু থেকেই রাহুলকে কটাক্ষ করেছে কংগ্রেস। শুক্রবার সকালে দেখা যায় একটি সাদা আরামদায়ক টি-শার্ট পরে অন্যান্য যাত্রীদের সঙ্গে হাঁটছেন তিনি। সেই টি-শার্ট নিয়ে কটাক্ষ করে গেরুয়া শিবির। বিজেপির দাবি, রাহুলের ওই টি-শার্টটি ‘বারবেরি’ একটি জনপ্রিয় লাক্সারি ব্রিটিশ ব্র্যান্ডের। বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একপাশে রাহুলের ছবি আর আরেকপাশে রাহুলের ওই টি-শার্টের ছবি পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, ওই টি-শার্টটির দাম ৪১ হাজার ২৫২ টাকা। যদিও এখনও কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...