সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিন ১৪০টন প্লাস্টিক বর্জ্যে ডুবছে চট্টগ্রাম মহানগর

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতিদিন চট্টগ্রাম মহানগরীর ৮৭ লক্ষ মানুষ ৩০০টন বর্জ্য সৃষ্টি করে যার মধ্যে ২৪৯ টন প্লাস্টিক বর্জ্য। যার ৫৬ শতাংশ (১৪০টন) রিসাইক্লিং এর জন্য সংগ্রহ না করায় নগরীর খাল নালা পরিবেশ প্রতিবেশের সাথে মিশে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য করে তুলছে। এই প্লাস্টিক পলিথিনের কারণে বাড়ছে জলাবন্ধতা পানি দূষণ দূর্গন্ধযুক্ত আবহাওয়া রাস্তায় পাশে ময়লা আবর্জনা ও মানুষের স্বাস্থ্যগত সমস্যা। প্লাস্টিক পলিথিন নদী ও সাগরে মিশে ধ্বংস হচ্ছে সাগর নদীর মাছ। এই পলিথিন প্লাস্টিক বৃহৎ জলজ প্রাণী তিমিরও মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েছে।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সোলতান আহমদ হলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও বাংলাদেশ পরিবেশ ফোরাম আয়োজিত গবেষণা প্রবন্ধে উপরোক্ত তথ্য উপস্থাপন করা হয়।

পরিবেশ কর্মী দিলরূবা খানমের সঞ্চালনায় বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি ও চুয়েট ভিসি (প্রাক্তন) প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আলোচনায় অংশ গ্রহন করেন, বাংলাদেশ পরিবেশ ফোরামের সিনিয়র সহ সভাপতি গবেষণা প্রবন্ধের মডারেটর চুয়েট প্রফেসর ড. স্বপন কুমার পালিত, সিনিয়র সহ সভাপতি প্রফেসর ড. ইদ্রিস আলী, সহ সভাপতি লোকমান দয়াল, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলীউর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ,অধ্যাপক মনোজ কুমার দেব, সাংগঠনিক সম্পাদক এস এম পেয়ার আলী সদস্য জসিম উদ্দিন, সঞ্চয় দেব প্রমুখ।

চুয়েট ছাত্র প্রকৌশলী পিয়াল বড়–য়া ও প্রকৌশলী আল আমিন প্রফেসর ড. স্বপন কুমার পালিতের তত্ত¡বধানে গত এক বছর ধরে নগরীর বাকলিয়া চান্দগাও মুরাদপুর, চকবাজার খাতুনগঞ্জ আগ্রাবাদ সিইপিজেড সহ পনের ওয়ার্ডে গত এক বছর ধরে এই গবেষণা কাজ পরিচালনা করেন। গবেষণায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পরিবেশ ফোরাম।

গবেষণা প্রবন্ধে বলা হয়, যত্রতত্র প্লাস্টিক ছুড়ে ফেলা, পর্যাপ্ত ডাস্টবিন না থাকা, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহনের অভাব, প্লাস্টিক পড়ানো, প্লাস্টিক দূষণের কারণ সম্পর্কে অজ্ঞতা, অপচনশীলতা ও জনসংখ্যা বৃদ্ধির কারণে প্লাস্টিক বর্জ্যে দূষণ দিন দিন বাড়ছে।

প্লাস্টিক দূষণের কারণে খাবার, পানি পান, নিশ্বাসের সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহে প্রবেশ করছে। প্লাস্টিক পলিথিনের সাথে থাকা ক্যামিক্যাল এডিটিবস মানুষের শরীরে ঢুকে ক্যান্সার, বন্ধ্যাত্ব এবং অটিজমের মতো রোগ সৃষ্টি করছে। প্লাস্টিক পলিথিন বর্জ্য পরিবেশ এসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া (প্যাথোজেন) এর মতো অনুজীবকে আকর্ষণ করে যা পরবর্তীতে প্যাথেজেন ধারণকারী মাইক্রোপ্লাস্টিককনা আমাদের শরীরে প্রবেশ করে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

গবেষণা প্রবন্ধে আরো জানানো হয়, ৩০ শতাংশ মানুষ প্লাস্টিক পলিথিনের পুর্নব্যবহার করে, ৪৬ শতাংশ মানুষ কখনও প্লাস্টিকের পূর্নব্যবহার করে না, ১১ শতাংশ মানুষ কখনো পর্নব্যবহার করে।

গবেষণায় বলা হয়, সড়ক কার্পেটিং এ বিটুমিনের সাথে ৫-১০ শতাংশ প্লাস্টিক পলিথিন মেশানোর ফলে পরিবেশ দূষণ কমবে, প্রতি কিলোমিটার সড়ক কার্পেটিং এ দুই লক্ষ পচাত্তর হাজার টাকা সাশ্রয় হবে সেই সাথে তৈরি সড়ক দ্বিগুন স্থায়ী হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...