চট্টগ্রামের বোয়ালখালীতে দোলন বড়ুয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনতাইকারীরা ছরিকাঘাত করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দোলন বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । দোলন বড়ুয়া মধ্যম শাকপুরা বড়ুয়ার পাড়ার রবীন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। চট্টগ্রাম ইপিজেডের এক পোশাক কারখানায় কাজ করেন। ভোর ৫টার দিকে দোলন বড়ুয়া তার কর্মস্থল সিইপিজেডের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় পৌঁছালে দুটি মোটর সাইকেলযোগে ছিনতা্ইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় দোলন বড়ুয়ার বুকে ছুরিকাঘাত করে দুষ্কৃতিকারীরা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
ইমা

