সোমবার, ২৯ জুন ২০২৬

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তাগণ

লেখকদের চূড়ান্ত গন্তব্য বলে কিছু নেই, নিরন্তর ছুটতে হবে নতুন গন্তব্যে

- Advertisement -
Single page 1st Paragraph

পাহাড়ের চূড়ায় উঠলেই গন্তব্য শেষ নয়,লক্ষ্য হতে হবে পরবর্তী পাহাড়ের চূড়া। আর এভাবেই চলতে থাকবে লক্ষ্যের গাড়ি। লেখকদেরও চূড়ান্ত গন্তব্য বলে কিছু নেই নিরন্তর ছুটতে হবে নতুন গন্তব্যে।তবেই তার সৃষ্টি উৎকর্ষতা ক্রমাগত বাড়তে থাকবে।
সৃজনশীল শিশুসাহিত্য সংসদ স্বকাল আয়োজিত স্বকাল শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন। শুক্রবার(৯সেপ্টেম্বর) বিকেল ৫টায় কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরাহার মিলায়তনে আনুষ্ঠানিকভাবে স্বকাল শিশুসাহিত্য পুুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে ও শিশুসাহিত্যিক অরুন শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক নাট্যজন সনজিব বড়ুয়া,বিশিষ্ট কথাসাহিত্যিক নাসের রহমান,বিশিষ্ট শিশুসাহিত্যিক আহসান মালেক। এ ছাড়া বক্তব্য রাখেন-শিশুসাহিত্যিক জসীম মেহবুব,উৎপলকান্তি বড়ুয়া,এমরান চৌধুরী,আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, বশির উদ্দিন কনক।শুরুতে স্বগত বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ।প্রতিক্রিয়া ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত লেখক বিপুল বড়ুয়া,আনোয়ারুল হক নুুরী,সনজিত দে ও রহমান রনি।
পুরস্কাপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, সম্মানা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
উল্লেখ্য সৃজনশীল সাহিত্য সংসদ স্বকাল চট্টগ্রামে অবস্থানকারী লেখক ও চট্টগ্রামের প্রকাশকদের উৎসাহিত করতে স্থানীয় লেখক ও স্থানীয় প্রকাশনা হতে প্রকাশিত বই আহবান করে যথাক্রমে গদ্য পদ্য শাখায় পুরস্কার প্রদনা করে থাকে। করোনার কারণে গত বছর পুরস্কার দিতে না পারায় এবার পর পর দু’বছরেরর পুরস্কার একসাথে দেয়া হয়।এবার ২০২০ সালে পদ্যে পুরস্কার পেয়েছেন আনোয়ারুল হক নুরী,গদ্যে পেয়েছে রহমান রনি।২০২১ সাথে গদ্যে পেয়েছেন বিপুল বড়ুয়া,পদ্যে পেয়েছে সজিত দে।

ইমা

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...