বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিক্ষা কিনে নেওয়ার পণ্য নয় এটিকে গ্রহণ করতে হয় : এম এ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, শিক্ষাকে কেনা যায় না। এটি পণ্য নয়। শিক্ষাকে গ্রহণ করতে হয়। বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে রোটারি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘সমাজ উন্নয়নে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব : রোটারির ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম ইমাম আলী। চিফ সেশন স্পিকার ছিলেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সেশন স্পিকার ছিলেন ঘাসফুলের চেয়ারম্যান ড. মঞ্জুর উল আমিন চৌধুরী। আলোচক ছিলেন প্রাথমিক শিক্ষা অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. সফিকুল ইসলাম ও প্রাক্তন জেলা গভর্নর আবদুল আহাদ। ইভেন্ট চেয়ার মুবিনুল হক মুবিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন মো. মতিউর রহমান, জেলা সচিব মোহাম্মদ শাহজাহান, এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার সামিনা ইসলাম, চিফ সার্জেন্ট ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জোনাল কো-অর্ডিনেটর এমদাদুল আজিজ চৌধুরী, আমজাদ হোসেন, মো. মুজিবর রহমান ও আয়োজক রোটারি ক্লাব অব চিটাগং আপ টাউনের সভাপতি আমরান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক আরও বলেন, পৃথিবীতে আমরা যেন মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাই। সেটিই হোক বড় চাওয়া। সত্যজিত রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জানার কোন শেষ নেই। জানার চেষ্টা বৃথা যায় না। এ ধরনের সেমিনার আয়োজন করায় রোটারিকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী বলেন, দেশ যখন পোলিও মুক্ত হয়েছে, নিরক্ষরতাও দূর করা যাবে। এই নিরক্ষরতা দূর করতে রোটারিয়ানরা কিভাবে কাজ করতে পারে, আমরা সেটি দেখছি। বিশেষ করে বয়স্কদের সাক্ষরতার আওতায় আনতে এডাল্ট লিটারেসি নিয়ে আরো বেশি কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি। রোটারি ক্লাবগুলোর মধ্যে যারা এডাল্ট লিটারেসি নিয়ে কাজ করবে-তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী।
পিডিজি আবদুল আহাদ তার বক্তব্যে বলেন, আমরা রোটারিয়ানরা লিটারেসিকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডাল্টদের (বয়স্কদের) লিটারেসির আওতায় আনা। যেখানে যা করা দরকার, সেখানে সেটিই করে রোটারি। ঘাসফুলের চেয়ারম্যান ড. মঞ্জুর উল আমিন বলেন, সাক্ষরতা এবং শিক্ষা আমার অধিকার। এসডিজি’র চার নম্বরে রাখা হয়েছে কোয়ালিটি এডুকেশন। শিক্ষা পণ্য নয়। কিন্তু আমরা এটিকে পণ্য বানিয়ে ফেলেছি। দেশের সাক্ষরতার বর্তমান হার প্রায় ৭৫ শতাংশ। অর্থাৎ স্বাধীনতার ৫০ বছরেও ২৫ শতাংশ মানুষ সাক্ষরবিহীন রয়ে গেছে। বিষয়টি নিয়ে সরকার-রাস্ট্রের ভাবা উচিত। সমাজে সমতা নেই, বৈষম্যময়। দিন দিন এ বৈষম্য বাড়ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম বলেন, পৃথিবী বদলে যাচ্ছে। সময় পরিবর্তন হচ্ছে। সবাইকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হচ্ছে। যারা মানিয়ে নিতে পারবেনা-তারা টিকতে পারবেনা। টিকে থাকতে যা যা জানা দরকার বা করা দরকার, সেসব জানা বা করতে পারাটাই এখন লিটারেসি। পথ শিশুদের নিয়ে কিছু করতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...