রবিবার, ১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ৯৬ মসজিদে একযোগে পুলিশের জঙ্গিবিরোধী কর্মসূচী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জঙ্গিবাদ রুখতে চট্টগ্রামের ৯৬টি মসজিদে একযোগে জঙ্গিবিরোধী কর্মসূচী পালন করেছে ।
শুক্রবার (২০ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় জুমার নামাজের আগে বিভিন্ন থানার ওসি, বিট অফিসাররা এসব মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অপর মুসলমান যেমন নিরাপদ, তেমনি নিরাপদ অন্য সকল ধর্মের মানুষ। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। কিছু সংখ্যক গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার আশায় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত রয়েছে। এতে সমাজ ও রাষ্ট্র উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। এই সকল অপতৎপরতা রুখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ কর্মসূচিগুলোতে আমরা জনসাধারণকে সতর্ক করতে নানা ধরনের নির্দেশনা দিয়ে থাকি। যেমন কেউ যদি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায় বা সন্দেহমূলক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে পুলিশকে তা অবহিত করতে হবে।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...