মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির পরও পুলিশ প্রধানকে হত্যা করলো তালেবান

- Advertisement -
Single page 1st Paragraph

শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির পরও আফগানিস্তানের একটি প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যা করেছে তালেবান। তাকে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ জানায়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কর্মরত হাজি মোল্লা আছাকজাই বাগদিস প্রদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে খুঁজছিল তারা।
বৃহস্পতিবার আছাকজাইকে হত্যা করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তার এক বন্ধু। এতে দেখা গেছে, পুলিশ প্রধান হাঁটু গেড়ে বালুতে আছেন। তার চোখ ও হাত বাঁধা। তাকে ঘিরে রয়েছেন তালেবান যোদ্ধারা। তাকে হত্যা করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ভিডিওটি তালেবান সংশ্লিষ্ট নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এবং আফগান নিরাপত্তা উপদেষ্টা নাসের ওয়াজিরির নজরে পড়েছে। তিনি বলেন, গত রাতে তাকে তালেবান যোদ্ধারা ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ ছাড়া তার কোনও পথ ছিল না।
তিনি নিজেও ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ওয়াজিরি।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...