বুধবার, ২৪ জুন ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন লিজ ট্রাস

- Advertisement -
Single page 1st Paragraph

লিজ ট্রাস আজ মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে বরিস জনসন রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দিচ্ছেন।
নিজ মন্ত্রীসভার সমর্থন হারিয়ে জনসন পদত্যাগে বাধ্য হন। কোভিড এবং ব্রেক্সিট ইস্যু মোকাবেলা করতে গিয়ে নানা জটিলতায় পড়ে তাকে মেয়াদের আগেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।
সাধারণত বাকিংহাম প্যালেসেই রাণীর সাথে দেখা করে ক্ষমতা হস্তান্তরের কাজটি সম্পন্ন করা হয়। কিন্তু এবারে জনসন এবং ট্রাস উভয়কে এক হাজার মাইল পাড়ি দিয়ে প্রত্যন্ত বালমোরালে যেতে হবে। কারন রাণী এখন সেখানেই অবস্থান করছেন। সেখানে তিনি গ্রীস্মকালীন অবকাশে আছেন।
জনসন আজ স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে এবং ট্রাস ১২টা ১০ মিনিটে রাণীর সাথে দেখা করবেন। প্রায় ৩০ মিনিটের এ আনুষ্ঠানিকতায় রানী পার্লামেন্টে বৃহত্তম দলের নেতা হিসেবে ট্রাসকে সরকার গঠন করতে বলবেন।
সোমবার কনজারভেটিভ পার্টির সদস্যদের আভ্যন্তরীণ ভোটে ট্রাস(৪৭) জয়ী হয়ে নেতা নির্বাচিত হন।
এখন সকলেই অপেক্ষা করছে কখন তিনি রাজধানীতে ফিরে বিকেলে ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে এসে তার প্রথম বক্তব্য রাখবেন। তবে আবহাওয়া অনুকূল থাকবে না বলেই আশংকা করা হচ্ছে। কারণ আবহওয়ার পূর্বভাসে প্রবল ঝড়ো বৃষ্টির ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ছয় বছরের মধ্যে যুক্তরাজ্যের চতুর্থ প্রধানমন্ত্রী হওয়ার জন্য ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি লিজ ট্রাসকে নেতা নির্বাচন করেছে। তিনি হতে যাচ্ছেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
লিজ ট্রাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষি সুনাক। তিনি নির্বাচিত হলে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সৃষ্টি হতো আরেক নতুন রেকর্ড।
এদিকে ইউক্রেন-রুশযুদ্ধের কারণে ইউরোপ ও বাকি বিশ্বজুড়ে যে অভাবনীয় অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কনজারভেটিভ পার্টির নতুন নেতা হিসেবে লিজ ট্রাসকে ব্যাপক চ্যালেঞ্জর মুখে পড়তে হচ্ছে।
অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক মতামত জরিপে দেখা গেছে ব্রিটিশ জনগণের একটি বড়ো অংশ বিশ্বাস করে না যে তিনি এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করতে পারবেন।
ইয়ুগুবের নতুন জরিপ বলছে, কেবলমাত্র ১৪ শতাংশ মনে করছে তিনি জনসনের চেয়ে ভালো করবেন।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...