বুধবার, ২৪ জুন ২০২৬

মার্কিন গোয়েন্দা রিপোর্ট

উত্তর কোরিয়া থেকে রকেট ও আর্টিলারি শেল কিনছে রাশিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া কয়েক মিলিয়ন রকেট ও আর্টিলারি শেল কেনার প্রক্রিয়ায় রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এপিকে বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ স্পষ্টতই বুঝা যাচ্ছে যে, ইউক্রেনে রুশ বাহিনী পর্যাপ্ত অস্ত্র সরবরাহ সংকটে ভুগছে। নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ সংকটের কারণেই এমনটা হচ্ছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কথানুসারে, রাশিয়া আগামীতে উত্তর কোরিয়া থেকে অতিরিক্ত সামরিক যন্ত্রপাতি কিনতে পারে। তবে গোয়েন্দা সংস্থা উল্লেখ করতে পারেনি রাশিয়া কি পরিমাণ অস্ত্র কিনার প্রস্তুতি নিয়েছে।

রাশিয়ার সঙ্গে এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক ভালো নয়। এই সুযোগে উত্তর কোরিয়া সম্পর্ক গভীর করছে রাশিয়ার সঙ্গে। সম্প্রতি বাইডেন প্রশাসন নিশ্চিত করেছে যে, গত আগস্ট মাসে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানের তৈরি ড্রোন কিনেছে রাশিয়া।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ইরানের তৈরি ড্রোনগুলো নিয়ে প্রযুক্তিগত ত্রুটি মোকাবিলা করতে হচ্ছে। এই তথ্য জানান দিয়েছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেছেন, ইউক্রেনে ছয় মাস যুদ্ধ করেও রাশিয়া কোনো সাফল্য দেখাতে পারেনি। কোনো লক্ষ্যও অর্জন করতে পারেনি।

ওয়ালেস বলেন, যুদ্ধে রাশিয়া অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র ও কর্মকর্তাদের হারিয়েছে। রাশিয়ার আগামী দিনের যুদ্ধের জন্য মস্কোর জন্য এটা ক্ষতিই বয়ে আনবে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...