সোমবার, ২৯ জুন ২০২৬

ডিসির স্বাক্ষর জাল

সেই মোজাম্মেলের বিরুদ্ধে জালিয়াতির মামলা তদন্তে পিবিআই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জালিয়াতি করে বিধবা নারীর অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া সেই মো. মোজাম্মেল হকসহ তিনজনের বিরুদ্ধে ফের জালিয়াতির মামলা করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন কর্ণফুলীর থানার চরলক্ষ্যা এলাকার বাসিন্দা আবদুস শুক্কুর।

আসামিরা হলেন- কর্ণফুলী থানার চরলক্ষ্যার আজিমপাড়া এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে মোজাম্মেল হক (৪৫) ও মো. মনজুর (৪০) এবং ঢাকার বাড্ডা থানার পশ্চিম মেরুল বাড্ডার মুন্সী মিয়ার ছেলে ছগির আহমদ (৪৫)। মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খাটেন মামলার ১ নম্বর আসামি মোজ্জাম্মেল। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। বাকি দুই আসামি মোজাম্মেলের সহযোগী হিসেবে জাল-জালিয়াতিতে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক জাল-জালিয়াতি মামলা বিচারাধীন আছে। সর্বশেষ জালিয়াতি করে কাগজপত্র বানিয়ে বাদীর কর্ণফুলীর ইছানগর মৌজার শূন্য দশমিক ৪৩৭৫ একর জমি আসামিরা দখল করার চেষ্টা চালাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান জানান, দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৪২০, ৪২৩, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৮৫ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...