বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বদলি করা হলো সিএমপি’র ওসি মহসিনকে

- Advertisement -
Single page 1st Paragraph

বদলি করা হয়েছে চট্টগ্রামের আলোচিত ও সিএমপি’র ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনকে। পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম।
তিনি বলেন, গতকাল (বুধবার) পুলিশ সদরদফতরের এক আদেশে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। ওই আদেশে তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থল খুলনা রেঞ্জে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়। অন্যথায় আগামী ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
জানা গেছে, একজন ওসি হয়েও নানা উদ্ভাবনী ও মানবিক কর্মকান্ডের জন্য দেশজুড়ে আলোচিত ছিলেন ওসি মহসিন। তার উদ্যোগে ‘হ্যালো ওসি’ নামে একটি কর্মসূচি প্রশংসিত হয়েছে স্বয়ং পুলিশ বিভাগেই। পরবর্তীতে তার উদ্ভাবিত এই পুলিশি সেবা নগরের সবকটি থানায় তো বটেই, দেশের বিভিন্ন থানায় চালু হয়েছে। সেই কর্মসূচির মাধ্যমে থানার ওসি হাজির হন বিভিন্ন এলাকায়। সেখানে সাধারণ মানুষ সরাসরি ওসির সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা হবে সমাধান করতে পারেন।
এছাড়া গতবছর করোনার সময়ে কোতোয়ালি থানায় দায়িত্ব পালনকালে নানামুখী মানবিক কর্মকান্ড পরিচালনা করে প্রশংসিত হন ওসি মহসিন। গানে গানে মানুষকে সচেতনতার পাশাপাশি ওষুধ নিয়ে ছুটে গেছেন মানুষের দুয়ারে দুয়ারে। আবার বাজার করতে মানুষের যাতে বের হতে না হয়, সে জন্য পুলিশের গাড়িতে করে বাজার নিয়ে পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে।
ডবলমুরিং থানায় পদায়নের পর সর্বশেষ রমজানে মাসব্যাপী নিম্নআয়ের মানুষের জন্য তিনি ফ্রি ইফতার অ্যান্ড সাহরির নামে একটি বিনামূল্যের দোকান প্রতিষ্ঠা করেছিলেন। যেখান থেকে হাজার হাজার মানুষ বিনামূল্যে ইফতার ও সাহরি নিতে পেরেছেন। গত ৪ আগস্ট থেকে থানা এলাকায় নৈশ প্রহরীদের প্রশিক্ষণের জন্য চালু করেছেন ‘নৈশ বিদ্যালয়’। যেখানে তাদের শেখানো হচ্ছে বিশেষ পরিস্থিতিতে কীভাবে নিজেকে রক্ষা করে পুলিশের সহযোগিতা নেয়া যাবে।
এছাড়াও বিভিন্ন সময় প্রসূতিকে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছানো, থানা এলাকায় লোকজনের জন্য বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা প্রতিষ্ঠা ও করোনাকালে বিভিন্নরকম সচেতনতা কর্মসূচিসহ মানবিক কর্মকান্ডে চট্টগ্রামজুড়ে আলোচনায় ছিলেন ওসি মহসিন।
জানা গেছে, ওসি মহসিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ২০০১ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০৫ সালের ১৫ ডিসেম্বর তিনি চট্টগ্রাম নগর পুলিশে যোগ দেন।
২০১১ সালে এসআই থেকে পরিদর্শকে পদোন্নতি হয় তার। এরপর দেড়বছর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেন। ফিরে এসে তিনি আবারও চট্টগ্রাম নগরের একাধিক থানায় দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...