কামরুল ইসলাম দুলু নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী বাড়ী সমাজ পরিচালনা কমিটির প্রথম দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২সেপ্টেম্বর) ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। এতে ২ শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিল শেখ মো. শাহজাহান ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ফরিদ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে ৭ পদে ১৪ জন অংশ নেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো.ফেরদৌস খান, সহ-সভাপতি হন মো.আবুল হাসেম,আবদুল মালেক চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আক্তারুজ্জামান চৌধুরী (বিনাপ্রতিদন্ধীতায়),সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল চৌধুরী, আরিফুজ্জামান মানিক,অর্থ সম্পাদক পদে মো.মিজানুর রহমান ও সহ-অর্থ সম্পাদক পদে আতাউর রহমান চৌধুরী বিজয়ী হন।
ইমা

