শনিবার, ৭ নভেম্বর ২০২৬

 অধিক জনসংখ্যা অধ্যুষিত ইউনিয়নকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনা এখন সময়ের দাবী 

চট্টগ্রামের হাটহাজারীসহ সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা মূল্যে দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেছে সরকার। শুরুতে প্রতি কেজি ১০ হারে চালের মূল্য নির্ধারিত থাকলে এবার মূল্য বৃদ্ধি করে প্রতি কেজি ১৫ টাকা করা হয়েছে।  গত ১ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সরকারের এই কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নে ১শ পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে
জানা যায়,  বর্তমান সরকার তাদের নির্বাচনে পূর্বে নির্বাচনী ইস্তেহারে এই কর্মসূচি চালু করার কথা ঘোষণা করেছিল। ইস্তেহারের এই ঘোষণা নিয়ে সেই সময় অনেক কথা হয়েছিল। রাজনৈতিক প্রতিপক্ষ এই ঘোষণাকে অবাস্তব বলে ও আখ্যায়িত করেছিল। সরকার ক্ষমতা গ্রহনের পর এই কর্মসূচি চালু হলে দেশের  দুঃস্থ পরিবার গুলো সেই সুবিধা পেয়ে উপকৃত হয়েছে। দেখা গেছে  কর্মসূচি চালু হলে অধিক জনসংখ্যা অধ্যূষিত এবং কম জনসংখ্যা অধ্যূষিত ইউনিয়নে সম পরমান অর্থাৎ প্রতি ইউনিয়নে ১শ পরিবারাকে কর্মসূচির আওতায় আনা হয়েছে। এখন একই পরিমাণ বরাদ্দের বিষয়টি এখন বিজ্ঞ মহলে ব্যপকভাব  আলোচিত হচ্ছে। আলোচনায় অধিক জনসংখ্যা অধ্যূষিত ইউনিয়ন সমূহে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে মত প্রকাশ করছেন। কারন বেশি জনসংখ্যা অধ্যূষিত ইউনিয়ন সমূহে দুঃস্থ পরিবারের সংখ্যা স্বাভাবিক কারনে বেশি। তাই সেখানে এই কর্মসূচির আওতায় কার্ডধারীর সংখ্যা বৃদ্ধির প্রয়োজন বলে অভিমত প্রকাশ করছেন বিজ্ঞমহল।
ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...