মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শেষ হলো আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

- Advertisement -
Single page 1st Paragraph

মাদারবাড়ি শোভনীয়া ক্লাব আয়োজিত আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে। ফাইনালে হেলাল ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদার্শা একাদশ। এতে জয়ী দলের প্রেনচু, সোহেল ও শাহেদ ১টি করে গোল করেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) কলেজিয়েট স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে স্পন্সর প্রতিনিধি মো. সোলায়মান, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, শোভনীয়া ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহ আলম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. জোবায়ের আহমেদ ও সদস্য সচিব ইয়াছিন আরাফাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোভনীয়া ক্লাবের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন। মাসব্যাপী এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।

এই বিভাগের সব খবর

কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা সব ধরনের অবৈধ ও অস্থায়ী স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার...

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ আজ তীব্র নিন্দা জানিয়েছে এবং সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং...

জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে চট্টগ্রামের জেন্টেল পার্ক ও অন্যের পণ্য নিজেদের নামে বিক্রি করার কারণে শৈল্পিক ব্র্যান্ডকে জরিমানা করেছে জাতীয়...

সর্বশেষ

কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা সব ধরনের অবৈধ ও অস্থায়ী স্থাপনা...

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও...

জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে চট্টগ্রামের...

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

টানা তিন ম্যাচ হেরে নারী এশিয়ান কাপ থেকে বিদায়...

জঙ্গল ছলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে: ডিআইজি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরকে অবশেষে পুরোপুরি...

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি...