বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে টিসিবির পণ্যে ক্রয়ে মানুষের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে টিসিবির ন্যায্য মূল্যের পণ্যের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন এখন প্রতিদিনকার চিত্র। ১৯ আগষ্ট (বৃহস্পতিবার) বেলা ১২টা থেকে থেমে বিকাল ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্পটে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেছেন। টিসিবির পণ্যের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শত শত মানুষ।
এদিকে ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ নগরী ও জেলায় টিসিবির ট্রাকের সংখ্যা বাড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন পণ্যের পরিমাণও। এই ব্যাপারে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ জানান, এখন নগরীতে ১৭টি ট্রাকে এবং উপজেলায় ১৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৬শ কেজি চিনি, ৩শ কেজি ডাল ও ৭শ লিটার সয়াবিন তেল দিচ্ছি। আগামী রোববার থেকে তেল ৮শ লিটার, ডাল ৪শ লিটার এবং চিনি ৫শ লিটার দেওয়া হবে।
দিনদিন টিসিবির পণ্যের চাহিদা বাড়ছে সাধারণ মানুষের কাছে। বিশেষ করে করোনাকালে কষ্টকর পরিস্থিতির মধ্যে টিসিবির ন্যায্যমূল্যের পণ্যই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে। তবে সাধারণ মানুষের অভিযোগ নগরীতে চাহিদার তুলনায় ট্রাকের সংখ্যা খুবই কম। অনেক জায়গায় ট্রাক ঠিকমতো আসে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। গত বুধবার দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে লাইন দাঁড়িয়েও অনেকেই চাহিদা মতো পণ্য পাননি বলে অভিযোগ করেছেন।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...