সোমবার, ২৯ জুন ২০২৬

ইভিএমে ভোট সুষ্ঠু হবে, কোনো সন্দেহ নেই: ইসি হাবিব

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইভিএমে ভোট সুষ্ঠু হবে। এতে কোনো সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন, তারা না বুঝেই করছেন।

শুক্রবার যশোরের চৌগাছায় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শন করেন ইসি হাবিব। এরপর পৌর মেয়রের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন।

ইসি বলেন, গামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করবে। ভোটকেন্দ্রে সিসিটিভি, বিএনসিসি, গার্লস গাইড ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। তারপরও আরও ভালোভাবে কীভাবে ভোট করা যায়- তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।

এ সময় অন্যদের মধ্যে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...