সোমবার, ২৯ জুন ২০২৬

জাতীয় যুব জোট’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

জাসদ সমর্থিত জাতীয় যুব জোট’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুব জোটের উদ্যোগে শুক্রবার( ২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগর যুব জোট সভাপতি এস.এম. মঈনুল আলম খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান’র পরিচালনায় এক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ জাসদ নেতা বাবু সুযশময় চৌধূরী এবং চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা হাসান শহীদ রানা, যুব জোট নেতা রেজাউল করিম আগ্রাবাদী, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাহাবুদ্দীন, মোঃ জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, সরকারী চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৩ বছর করতে হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা ও বেকার ভাতা প্রদানের দাবি জানান। সভায় বক্তাগণ লুটপাঠের রাজনীতি পরিহার করে জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্য পণ্য’র মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভাড়ার উপর ধার্য্য অযৌক্তিক গৃহকর প্রত্যাহার করার দাবি জানান।

ইমা

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...