সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় শয়ন কক্ষ থেকে জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমলার দিঘি এলাকার গণির বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার মো. ইসমাইলের স্ত্রী। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মাত্র ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ী ৪০ দিন আগে মারা যায়। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে ২ পরিবারের মাঝে মনমালিন্যের সৃষ্টি হয়।

নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।

নিহতের স্বামী ইসমাইল জানান, গতকাল রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসাথে নাস্তা করেছিলাম। কিন্তু কি হয়ে গেল বুঝতে পারছি না। স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ জানান, সকাল ৯ টার দিকে আমাকে নিহতের স্বামীর মোবাইল থেকে ফোন করে জানান। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি দরজা খোলা অবস্থায় মরদেহ খাটে পরে আছে। এরপর আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকাল ১০ টার ঘটনাস্থলে গিয়ে খাটে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চমকে মর্গে প্রেরণ।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...