শুক্রবার, ২৬ জুন ২০২৬

সেভ দ্য রোডের প্রতিবেদন

ফেনীতে ৫০ বছরের ৫৬ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে

- Advertisement -
Single page 1st Paragraph

ফেনীতে ৫০ বছরের ৫৬ হাজার ৩শত সড়ক দুর্ঘটনা ঘটেছে। পথ দুর্ঘটনা রোধে বাইক লেন জরুরী বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।

শুক্রবার(  ২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফেনী শহীদ মিনারে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফেনীতে পথদুর্ঘটনার কারণ, প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রতিবেদন পাঠ ও সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সমাবেশে অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সির লুৎফুর রহমান খোকন হাজারী। এতে লিখিত প্রতিবেদন পাঠক করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। প্রতিবেদনে বলা হয়- দায়িত্ব পালনে অনিহার কারণে স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে শুধু ফেনী জেলাতেই  ৫৬ হাজার ৩ শত দুর্ঘটনা ঘটেছে ।এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৪৭ হাজার ৭ শত মানুষ। নিহত হয়েছেন ৯ শত মানুষ। গত ১০ বছরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে ৬ শত ১১ জন; নিহত হয়েছে ৪৬ জন। শুধুমাত্র বাইক লেন না থাকায় মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছি বাইকলেন-এর দাবিতে। আশা করবো স্থানীয় প্রশাসন ফেনীতে বাইক লেন-এর জন্য যথাযথ পদক্ষেপ নেবে। আজকের এই সমাবেশে সুপারিশ রাখছি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপনের। যাতে করে পথদুর্ঘটনার পাশাপাশি সকল রকম অন্যায় থেকে পরিত্রাণ পায় সাধারণ মানুষ। সেই সাথে সিসিক্যামেরা স্থাপন এবং তা মনিটরিং করারও কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড-এর গবেষণা সেল ধারণা করছে।

এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফেনীর সভাপতি জসীম উদ্দিন। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফেনী পৌর শাখার সভাপতি শিমুল তালুকদার, শ্রমিক লীগ সোনাগাজীর শাখার সভাপতি মোশারফ হোসেন, শিক্ষক নেতা সিহাব উদ্দীন, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...