নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শাওন (২০) ও ফারুক খান সুজন নামে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ আহত হয়েছেন শতাধিক মানুষ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ।এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি’র নেতাকর্মীগণ পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে দু’জন নিহত হন। সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।
ইমা

