রবিবার, ২৮ জুন ২০২৬

‘বঙ্গবন্ধু বিশ্বাস করেননি দেশের মানুষ তাকে হত্যা করতে পারে’

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টে আমরা স্বজন হারিয়েছি ঠিকই, কিন্তু দেশ হারিয়েছে তাদের ভবিষ্যৎ’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তাই করতে পারেননি দেশের মানুষ তাকে হত্যা করতে পারে।

বুধবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন সংগঠন শক্তিশালী করার জন্য। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য।

ছাত্রলীগের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, রাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে। ইতিহাসই তোমাদের পথ দেখাবে।

দেশ গঠনে ছাত্রলীগ সব সময় ভূমিকা রেখেছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিয়েছে, প্রয়োজনে ধান লাগিয়ে দিবে। রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ ও স্বাধীনতার জন্য আমার বাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। সব সময় আমার মা বাবাকে সাহস জুগিয়েছেন। বাবাও মায়ের সঙ্গে অনেক কথা বলতেন। স্বাধীনতার জন্য সংগ্রাম মা-ই সবার আগে জানতেন।

ময়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন, মা তার শৈশব থেকেই বাবার পাশে ছিলেন। তখন থেকেই তিনি বাবাকে সহযোগিতা করে এসেছেন। বাবা বারবার কারাগারে যেতেন। কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। তিনি সব সময় বাবাকে বলতেন- তুমি রাজনীতিতে সময় দাও, আমি সংসার দেখছি। কিন্তু তিনি যে শুধু সংসারই দেখতেন তা নয়, সংগঠনেও সময় দিতেন।

প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকুলতায় কখনও মায়ের কোন অভিযোগ, অনুযোগ দেখিনি। যখন জীবন যেমন, তখন তিনি তা মেনে নিয়েছেন।

করোনা ও ইউক্রেন যুদ্ধের ফলে চলমান বিশ্ব সঙ্কটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সাশ্রয়ি হতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে চলতে হবে, এতে স্বাস্থ্য ভালো থাকে। বিশ্বব্যাপী পানির সঙ্কট চলছে, আমাদের অপচয় রোধ করতে হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...