বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আরও ১২ অবৈধ ১২ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আরও ১২ অবৈধ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে তালা
নানা অনিয়মের অভিযোগে নগরের এক হাসপাতালসহ উপজেলার আরও ১১টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার পরিদর্শন শেষে এ নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরের ৫টি হাসপাতাল পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এসময় পাঁচলাইশের মিরর হসপিটালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে পিপলস হাসপাতাল লিমিটেডকে ১০ দিনের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এইসময়ের ভেতরে হাসপাতালের যাবতীয় ঘাটতি পূরণের জন্যও বলা হয়। একইভাবে ১৪ উপজেলার ২টি হাসপাতালও ৯টি ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এর মধ্যে বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় ১টি করে ২টি হাসপাতালর কাগজপত্র সঠিক না পাওয়াসহ নানান অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। লোহাগাড়া ও মিরসরাইয়ে ৩টি করে ৬টি ডায়াগনস্টিক সেন্টার, আনোয়ারা, রাঙ্গুনিয়ায় ও বাঁশখালীতে ১টি করে ৩টিসহ মোট ১১টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ।
এদিকে, নানান অনিয়মের অভিযোগে গত দুইদিনে মহানগর ও উপজেলাসহ মোট ২৯টি হাসপাতাল ও ডায়গনস্টির সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, লাইসেন্সবিহীন অননুমোদিত বেসরকারি হাসপাতাল ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক স্টোরের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আজকেও ৫টি পরিদর্শন করা হয়েছে। তারমধ্যে ১ টি বন্ধ, অপর এক হাসপাতালের ১০ দিনের জন্য অপারেশন থিয়েটার বন্ধ থাকবে।’

এই বিভাগের সব খবর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন । তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সর্বশেষ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...