বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতারা

বিএনপি মানে অগ্নিসংযোগ, বিএনপি মানে হত্যাকাণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

শোকাবহ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের লামা উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার(৩০ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুুব মহিলা লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ দলটির বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মীরা পৌর বাস টার্মিনালে সমবেত হয়। সেখান থেকে ‘শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার, মুজিব কন্যার সরকার বারবার দরকার, ৭১ এর দালালেরা হুশিয়ার সাবধান, জামায়াত বিএনপি দেশ ছাড়,’ -এ শ্লোগান সম্বলিত এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী হোটেলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর ও লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক।

এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, সহ-সভাপতি বিজয় আইচ, উপজেলা যুবলীগ সভাপতি মো. জাহেদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, বিএনপি মানে অগ্নিসংযোগ, বিএানপি মানে হত্যাকাণ্ড।- চারদলীয় জামায়াত বিএনপি জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা, তার আগে ২০০৪ সালে ২১ আগস্ট শহীদ সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার উদ্দেশ্যে বর্বোরচিত গ্রেনেড হামলা করেছিল বিএনপি। এসব ঘটনায় জড়িত তারেক রহমানসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। বক্তারা আরও বলেন, ‘বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে আমরা ঔক্যবদ্ধ। পার্বত্য জনপদ-বান্দরবানে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করা হবে বলে ঐক্যের ডাক দেন উপস্থিত নেতাকর্মীরা। পরপর টানা তিনবার ক্ষমতা থাকাকালে এটাই ছিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বড় কোনো মিছিল-সমাবেশ। ভাদ্রের মেঘ তাতানো রৌদ্রের প্রখরতাকে উপেক্ষা করে সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ হাজারেরও বেশি নেতাকর্মী সমাবেশে অংশ করেন বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

ইমা

এই বিভাগের সব খবর

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা...

সর্বশেষ

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান...