বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপি ‘আলট্রামেরিন’ এওয়ার্ড এক্সিবিশন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে মৃন্ময় আর্ট গ্যালারীতে কাল ২০ শে অগাস্ট শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপি ‘আলট্রামেরিন এওয়ার্ড এক্সিবিশন’। আলট্রামেরিন প্রখ্যাত চিত্র শিল্পী মুর্তজা বশীর ও তাঁর স্ত্রী আমিনা বশীরের স্মৃতি রক্ষার্থে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল দিয়ে প্রতিষ্ঠিত একটি উদ্যোগ। আলট্রামেরিনের সহায়তায় মৃন্ময় গ্যালারীতে আয়োজিত এই এক্সিবিশনে থাকছে দেশী বিদেশী প্রথিতযশা বাহান্ন জন শিল্পীর চিত্রকর্ম। এক্সিবিশনে অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীর জন্য থাকছে সাটিফিকেট এবং বিজয়ী শিল্পীর জন্য থাকছে সাটিফিকেট, ক্রেস্ট ও নগদ পুরস্কার।

বিজয়ী শিল্পীর নাম এক্সিবিশন উদ্বোধনী দিনে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মৃন্ময় আর্ট গ্যালারির কর্ণধার শিল্পী ও ভাস্কর সামিনা এম. করিম।
গ্যালারী সুত্রে জানা গেছে আলট্রামেরিন এওয়ার্ড এক্সিবিশন উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। আলট্রামেরীন আর্ট এক্সিবিশনের বিচারক হিসাবে থাকবেন শিল্পী গৌতম চক্রবর্তী এবং শিল্পী জামাল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন আলট্রামেরিনের উদ্যোক্তা শিল্পী তনয়া মুনিজা বশীর। মৃন্ময় আর্ট গ্যালারীর কর্ণধার সামিনা এম. করিম জানান, এক মাস ব্যাপী এই এক্সিবিশন চলবে আগামী ২০ শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।

বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর সন্তান মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ অগাস্ট ঢাকার রমনায়। তিনি ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ভাষা আন্দোলনের জন্য অনেক ড্রইং এঁকেছেন। তাঁর শিল্পকর্মগুলো দেশ ও ভাষার জন্য লড়াই এবং ত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে বিমূর্ত বাস্তবতার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের দেয়াল, শহীদ শিরোনাম, পাখা ছাড়াও অসংখ্য উল্লেযোগ্য চিত্রমালা রয়েছে। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন। মুদ্রা ও শিলালিপি নিয়েও তিনি গবেষণা করেছেন। ১৯৭৯ সালে প্রকাশিত হয় তাঁর লেখা সাড়া জাগানো উপন্যাস ‘আলট্রামেরিন’।

১৯৮০ সালে তিনি একুশে পদক এবং ২০১৯ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সস্মান স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

২০২০ সালের ১৫ অগাস্ট ৮৭ বছর বয়সে বর্ণাঢ্য জীবনের অসবান ঘটে এই গুণি শিল্পীর। তাঁর জন্ম ও মৃত্যু দিবস স্মরণে মাসব্যাপি ‘আলট্রামেরিন এওয়ার্ড এক্সিবিশন’ এর উদ্যোগ নেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...