বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ : আহত ১৫

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাকলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে। এ সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূরুল আলম মিয়ার বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। তবে বিএনপি তা অস্বীকার করেছে।

বিএনপি বিকেল ৫টায় বাকলিয়ার মিয়াখান নগর বাদামতল এলাকায় কেন্দ্র ঘোষিত ‘জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ সমাবেশ পূর্বনির্ধারিত ছিল।

অভিযোগ রয়েছে, সমাবেশ চলাকালে কাউন্সিলর নূরুল আলম মিয়ার নেতৃত্বে একটি মিছিল উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপি দাবি করেছে, পূর্বনির্ধারিত মিছিল শুরু হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সিরাজ, নূরউদ্দিন, রনি, জাহাঙ্গীর, জব্বার, আরিফ, ইমনসহ দলীয় ১০-১২ জন নেতাকর্মী আহত হন।

তবে কাউন্সিলর নূরুল আলম বলেন, শোকের মাস উপলক্ষে আমাদের মিছিল ছিল। সেই মিছিল নিয়ে বাদামতল এলাকায় পৌঁছালে বিএনপির সভা থেকে পুলিশের সামনেই অতর্কিত হামলা করা হয়। এতে চারজন আহত হয়েছে। বিএনপি নেতাকর্মী তার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে তিনি।

দক্ষিণ বাকলিয়া বিএনপির সভাপতি নবাব খান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ চলছিল। নেতারা বক্তব্য রাখার সময় কাউন্সিলরের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মিছিল করে উপস্থিত হয়ে হামলা করে। এতে আমাদের ১২ জন কর্মী আহত হয়।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত সভা ছিল। কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল আসলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।

এই বিভাগের সব খবর

সুফি মোহাম্মদ মিজানুর রহমান : শিল্পায়ন, সমাজসেবা ও আধ্যাত্মিকতার দীপশিখা

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণমূলক কর্মকান্ডে যাঁদের অবদান অনন্য ও অনুসরণীয়, তাঁদের মধ্যে অগ্রগণ্য নাম সুফি মোহাম্মদ মিজানুর রহমান। একজন দায়িত্বশীল শিল্পোদ্যোক্তা, মানবদরদী...

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২১ রমজান বুধবার বিকেলে রেডিসন ব্লুতে এই অনুষ্ঠান আয়োজন...

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ দোহা দূতাবাসের

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে তারা কাতার সরকার ও...

সর্বশেষ

সুফি মোহাম্মদ মিজানুর রহমান : শিল্পায়ন, সমাজসেবা ও আধ্যাত্মিকতার দীপশিখা

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণমূলক কর্মকান্ডে যাঁদের অবদান...

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক...

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ দোহা দূতাবাসের

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের...

সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১২ মার্চ)...

সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ...