রবিবার, ২১ জুন ২০২৬

বান্দরবানে হত্যা মামলায় পিতাসহ পরিবারের ৪ জনের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

জেলার নাইক্ষ্যংছড়ির সদরে বসত ভিটার জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সন্তান শাহ আলমকে হত্যার দায়ে পিতাসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রায়ে সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ-ের আদেশ দেয়া হয়।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- আরিফ উল্লাহ (৩৫), আছমা ছিদ্দিকা (২৮), মোজাফ্ফর আহাম্মদ (৬৫) ও শাহনাজ বেগম ।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আরিফ উল্লাহ ও শাহনাজ বেগম আদালতে উপস্থিত ছিল।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান জানান, আসামি মোজাফ্ফর আহাম্মদ হত্যাকান্ডের শিকার শাহ্ আলমের পিতা, আরিফ উল্লাহ্ তার ভাই, আছমা ছিদ্দিকা ভাইয়ের স্ত্রী এবং শাহনাজ বেগম বোন।
আদালত সূত্রে জানাযায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে বসতভিটা নিয়ে পূর্ব বিরোধের জেরে আসামিরা দা, হাতুড়ি, লোহার রড ও গাছের লাঠি নিয়ে শাহ্ আলমের বসতঘরে প্রবেশ করে মাথায় দা দিয়ে কোপ দেয়। এসময় তারা রড ও গাছের লাঠি দিয়ে মাথায় ও শরীরে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহ্ আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পরে ২০১৬ সালের ১৮ডিসেম্বর ভোর ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ্ আলম মারা যায়।
জানা যায়, এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহত শাহ্ আলমের স্ত্রী আরফাতুন্নেছা প্রকাশ আরেফা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে।
পরে পুলিশ ২০১৭ সালের ৮ নভেম্বর এ ঘটনায় আরিফ উল্লাহ, আছমা সিদ্দিকা, মোজাফ্ফর আহাম্মদ ও শাহনাজ বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন । এই মামলার আদালত রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করে।
এই হত্যা মামলার বাদী আরফাতুন্নেছা প্রকাশ আরেফা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...