নগরী থেকে দেশিয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা (২৫) বলে পুলিশ জানায়। গ্রেপ্তার বুইস্যা ভোলা জেলার দৌলতখান থানার চরপাদ স্কুল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে সে পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার একটি ভাড়া বাসায় থাকে।
সোমবার সকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক,২ টি খয়েরী রংয়ের কার্তুজ, একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশিয় অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

