বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

রাউজানে সড়ক দুর্ঘটনা

প্রবাস হতে ফেরার তিনদিন পরে পরপারে সাজ্জাদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে প্রবাস হতে ফেরার তিনদিন পরে সড়ক দূর্ঘটনায় পরপারে পাড়ি জমালেন সাজ্জাদ হোসেন (২২)নামে যুবক। এই ঘটনায় মিরাজ (১৮) এক আহত হয়। তিনি বর্তমানে চমেকে চিকিৎসাধিন রয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) দুপুরের দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌর এলাকার বাইন্যা পুকুরপাড়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে নিহত সাজ্জাদ ও তার ফুফাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাঙ্গামাটিমুখী একটি দ্রুতঘামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সাজ্জাদ ঘটনাস্থলে নিহত হয় সাজ্জাদ। অপর আরোহী মিরাজ গুরুতর আহত হয়।
নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ধরে ওমানে কর্মরত ছিলেন। তার বড় দুই ভাইও দুবাই থাকে। গত তিনদিন আগে পরিবারের কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরেন। সকালে কাপড় কিনতে ফকিরহাটে যাওয়ার কথা বলে ঘর হতে বের হন। বিকালে লাশ হয়ে ঘরে ফিরেন।
এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ চট্টগ্রাম জেলা...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পৃথক অভিযানে তিনজন বালু মহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারে রয়েছে। এটা আমাদের ৩১ দফায়ও রয়েছে। তিনি বলেন, ইশতেহারে বিভিন্ন বিষয়ে আমরা কমিশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো...

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে...

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে...