সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

- Advertisement -
Single page 1st Paragraph

শপথ নিলেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। রোববার সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন টুকু। প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি।
ডেপুটি স্পিকার হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
টুকু একমাত্র প্রার্থী হওয়ায় তার নির্বাচিত হওয়ার পথে কোনো বাধা ছিল না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন।
প্রথমে তিনি জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তিনি ১৯৪৮ সালের ৩১ মে পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে জন্মগ্রহণ করেন। তিন পুত্র সন্তানের জনক তিনি।

এই বিভাগের সব খবর

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন...

সর্বশেষ

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম...

চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা...

আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর...