বুধবার, ২৪ জুন ২০২৬

পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এই মুহূর্তে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে বলে শনিবার ডন অনলাইন জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্যায় মৃতের সংখ্যা এখন এক হাজার ছাড়িয়ে গেছে।। এদের মধ্যে ৩০০ শিশু রয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ, যারা পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ১৫ শতাংশ।

শুক্রবার পাকিস্তান কর্তৃপক্ষ জরুরি বন্যা পরিস্থিতি ঘোষণা করেছিল। শনিবার সোয়াত জেলার অতিরিক্ত উপকমিশনার আবরার ওয়াজির জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল ১২। বন্যার কারণে ১৩০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ১৫টি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

শনিবার খাইবার পাখুতনখাওয়ার নওশেরা এলাকার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। কারণ কাবুল নদীর পানি তিন লাখ কিউসেক বেড়েছে বলে জানিয়েছেন আবরার ওয়াজির।

বিবিসি জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দক্ষিণ পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ওই অঞ্চলের মধ্যে সিন্ধু প্রদেশের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

ইমা

এই বিভাগের সব খবর

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক...

সর্বশেষ

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...