সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জ থেকে ১৮ রোহিঙ্গা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটকের পর তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমনি আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) এবং ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, গতকাল শনিবার দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...