সোমবার, ২৯ জুন ২০২৬

৫ শতাধিক বৃক্ষ রোপন

সীতাকুণ্ডের গুলিয়াখালী বীচে ব্যতিক্রমী পরিস্কার পরিছন্নতা অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ড উপজেলার সামাজিক সংগঠন “মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন” (এমএফজেএফ) এর ‘ক্লিন সীতাকুণ্ড’ কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে (পর্যটন এলাকায়) পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিডি ক্লিন এর সহায়তা ও এলবিয়ন গ্রুপের আর্থিক সহযোগিতায় এবং সীতাকুণ্ডের ৬টি সামাজিক ও মানবিক সংগঠন এবং বিচ কমিটির তত্ত্বাবধানে শনিবার (২৭ আগস্ট)বেলা ১১টায় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। ক্লিন সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে গুলিয়াখালী বীচ পরিস্কার কার্যক্রমে ৪টি উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করা হয়। এরপর বীচ এলাকায় প্রায় ৫শতাধিক ঝাউগাছ রোপন করা হয়।

এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা রবি আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকীর সভাপতিত্বে ক্লিন সীতাকুণ্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও বীচ কমিটির মেম্বার সেক্রেটারী রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, উপকুলীয় বন কর্মকর্তা কামাল হোসেন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...