সোমবার, ৩ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় প্রেমিক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামের এক আসামী গ্রেফতার হয়েছে।এ সংবাদে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার(২৫ আগস্ট) বিকালে পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের ফকির মোহাম্মদের ছেলে ।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক বিবাহিত মহিলার সাথে বেশ কিছুদিন পূর্বে (পরিচয় গোপন রাখা হল) প্রেমের সম্পর্ক গড়ে উঠে গ্রেফতারকৃত যুবকের। সম্পর্ক চলমানকালে বিভিন্ন সময়ে উক্ত প্রেমিক যুবক প্রেমিকা মহিলার অসংখ্য ছবি ও ভিডিও ধারণ করে রাখে। সম্প্রতি সম্পর্কের অবনতি হলে প্রেমিক মোহাম্মদ ইউনুছ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।এ ঘটনায় ২৫ আগস্ট ঈদগাঁও থানায় প্রেমিকা মহিলা প্রেমিককে আসামি করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ১১।

মামলা পরবর্তী ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দীনের সমন্বয়ে পুলিশদল অভিযান চালিয়ে ও-ই দিন (বৃহস্পতিবার) বিকালেই আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ।

থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম পর্নোগ্রাফি মামলায় আসামী গ্রেফতার ও ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের তথ্য নিশ্চিত করেন।

ইমা

এই বিভাগের সব খবর

সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে আইনি পথে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার একটি অভিজ্ঞ ‘ল ফার্ম’ নিয়োগ করেছে। তিনি বলেন,...

চট্টগ্রাম নগরীতে পরিকল্পিত অবকাঠামোয় গুরুত্ব দেওয়া হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত মেগাসিটি হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপর সর্বাধিক...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

সর্বশেষ

সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর...

চট্টগ্রাম নগরীতে পরিকল্পিত অবকাঠামোয় গুরুত্ব দেওয়া হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামকে...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...