সোমবার, ২৯ জুন ২০২৬

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডিসহ ঢাকা চট্টগ্রামের ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীর ও ওই গ্রুপের মালিকাধীন বিভিন্ন মিডিয়ায় কর্মরত ঢাকা চট্টগ্রামের সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী। বুধবার (১৮ আগস্ট) দুপুরে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে মামলার কপি হস্তান্তর করেন হুইপের আইনজীবী অ্যাডভোকেট দীপক কুমার শীল। তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় বলা হয়, জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর পরিবারের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়া দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, নিউজ২৪ এবং টিভি চ্যানেল নিউজ ২৪ এর অব্যাহতভাবে মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক এবং মালিকের নির্দেশে মিথ্যা সংবাদ প্রকাশ করায় পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়।
হুইপের পক্ষে এ মামলা রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল, মামলার বিবাদী করা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন, রিয়াজ হায়দার চৌধুরী, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলা নিউজের সম্পাদক।
মামলার আর্জিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পুত্র সায়েম সোবহান আনভীরের ব্যক্তিগত আক্রোশে ও শত্রুতামূলকভাবে বাদী ও জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে।
বসুন্ধরা গ্রুপের পত্রিকা, অনলাইন ও টিভিতে ১০০ টির অধিক মিথ্যা সংবাদ পরিবেশন করে হুইপ সামশুল হক চৌধুরীর সামাজিক রাজনৈতিক সম্মানহানী করেন যাতে উনার শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। একাধারে মিথ্যা মানহানীকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্ষতিপূরণ মামলা দায়ের করেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে হুইপ সামশুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন মিডিয়ায় গত দুই বছর ধরে আমাদের বিরুদ্ধে একতরফা সংবাদ প্রচার করছে। আমি অনেক ধৈর্য ধরেছি। তাঁদের আইনি নোটিশ দিয়েছি, সেটিও তাঁরা প্রচার করেনি। এখন বাধ্য হয়ে মামলা করেছি। ভবিষ্যতেও তাঁরা যা করবে তার উপযুক্ত আইনি জবাব পাবে। আমি সাংবাদিকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার সঙ্গে অনেকের সুসম্পর্ক আছে। কিন্তু অপপ্রচারের কারণে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হলো।

শারুন চৌধুরী জানান, সাংবাদিকদের সাথে আমার ব্যাক্তিগতভাবে কোন বিরোধ নেই। তারা তাদের মালিকের কথা মত আমি ও আমার লিখছে। তাদের বিরুদ্ধে মামলা করতে‘ বিবেক বাধা দিচ্ছে কারণ তারা মালিকের নির্দেশের বাইরে কিছুই করতে পারে না কিন্তু এরকম সংঘবদ্ধ মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া ছাডা তাদের আর কোনো উপায় নেই। প্রেস কাউন্সিলেও তিনি অভিযোগ দায়ের করবেন। তিনি আরও বলেন, মিডিয়া মালিকের ইচ্ছা ও ব্যক্তিগত শত্রুতার উদ্দেশ্যে সংবাদপত্রের ব্যবহার বন্ধ হওয়া উচিত।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...