সোমবার, ৩ আগস্ট ২০২৬

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

- Advertisement -
Single page 1st Paragraph

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করার কারণে হাইকোর্ট  কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছেন। আগামী ১৯ অক্টোবর ডিসিকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার(২৫ আগস্ট) আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালত ডিসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনার পর সেটি উচ্ছেদও করা হয়েছিল, কিন্তু সম্প্রতি প্রশাসন অনেক টাকা নিয়ে ওই জায়গায় শতাধিক দোকান স্থাপন করেছে। এ ঘটনায় চার মাস আগে আমরা আদালত অবমাননার অভিযোগ করেছিলাম।

‘এরপর দীর্ঘ শুনানির পর বারবার সময় নেয়ার পরও জেলা প্রশাসক ওই সব স্থাপনা উচ্ছেদ করেননি, যে কারণে আজকে জেলা প্রশাসকসহ সবার ওপর আদালত অবমাননার অভিযোগে একটি রুল জারি করেছে হাইকোর্ট। আর কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ১৯ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’

আদালতের নির্দেশনা থাকার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

এরপর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপপরিচালক, টাউন প্ল্যানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। ওই অভিযোগের শুনানি নিয়ে আদালত আজকে তাদের বিরুদ্ধে রুল জারি করেন।

ইমা

এই বিভাগের সব খবর

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম...

সর্বশেষ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...