বুধবার, ২৪ জুন ২০২৬

যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত মিয়ানমারে আটক

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত এবং তার স্বামীকে আটক করেছে মিয়ানমারের সামরিক বাহিনী।নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভিকি বোম্যান, যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বুধবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গ্রেপ্তার করা হয়েছিল। বোম্যানের স্বামী এবং বিশিষ্ট শিল্পী হটেন লিনকেও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলেও কূটনৈতিক সূত্রটি জানিয়েছে।স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই দম্পতিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হবে।

যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, মিয়ানমারে একজন ব্রিটিশ নারীর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা দিচ্ছি।এ বিষয়ে জান্তার একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে, বোম্যান ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের দূতাবাসে দ্বিতীয় সচিব ছিলেন। বর্তমানে তিনি মায়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস-এ পরিচালক হিসেবে কাজ করছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...