মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারের সৈকত থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে কিশোর গ্যাং সদস্যের সাতজনকে আটক করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন সোহেল মিয়া (১৯), সাইফুল ইসলাম (১৯), মো. রাজু (১৭), মো. হোসেন (২১), আব্দুস শুক্কুর (১৯), মনজুর আলম (১৯) ও এহসান (১৭)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কতিপয় মাদকসেবী, পর্যটকদের টার্গেট করে অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে, এমন খবরে টুরিস্ট পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে টুরিস্ট পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৭ জনকে আটক করা হয়।

গভীর রাতে সমুদ্র সৈকত এলাকায় অবস্থান ও ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি ছুরি পাওয়া যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও মাদকসেবী। পর্যটকসহ স্থানীয় লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ অপরাধীরা নানা অপকর্ম করে থাকে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমা

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...