সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের বিক্ষোভ, যোগাযোগ বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জঙ্গল সলিমপুরের বাসিন্দারা। জেলা প্রশাসনের উচ্ছেদ ঠেকাতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর থেকেই সড়ক অবরোধ করেছেন তারা। এ সময় সড়ক অবরোধ করে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ চালু করার দাবিতে বিক্ষোভ করছে এলাকাবাসী।

জানা গেছে, গত ২৩ দিন ধরে এই এলাকায় বিদ্যুৎ ও পানির সংযোগ নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থান খালি করে দেয়া নির্দেশ দেয়া হয়েছে। এখানে এক গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। একাধিক সরকারি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে এই জঙ্গল সলিমপুরে।

জঙ্গল সলিমপুরের এই বাসিন্দারা সবাই তৃণমূল পর্যায়ের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা এই স্থানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিক্ষোভকারীদের দাবি, কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদেরকে সরে যাওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। তাদের দাবি, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের। নতুবা এই স্থান থেকে তাদের সরানো যাবে না। এই দাবি নিয়ে দুপুর থেকেই ঢাকা-চট্টগ্রামের মূল মহাসড়ক অবরোধ করেছেন তারা।

এদিকে, এলাকাবাসীর এই বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...