সোমবার, ২৯ জুন ২০২৬

হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানার ধলই ইউনিয়ন পরিষদ ভবন ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ।সোমবার (২২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার তিনজন হলেন- ঘটনায় দায়ের করা মামলার মো. আজিজুল হক আজিজ, নাজিম উদ্দিন ফরিদ ও সালাউদ্দিন চৌধুরী মুন্না।।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গত ১৫ আগস্ট হাটহাজারীর ধলই এলাকায় কয়েকজন বখাটে যুবক এক ছাত্রীকে উত্যক্ত করে। পরে স্কুল ছাত্রীর বাবা ও ভাই বিষয়টি ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরকে জানান। তিনি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া পরামর্শ দেন। এতে বখাটে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওইদিনই ইউনিয়ন পরিষদের জানালা পাথর ছুড়ে ভাঙচুর ও চেয়ারম্যান আবুল মনসুরকে হত্যার চেষ্টা করে। এছাড়া অফিস কক্ষ ও গ্রাম আদালত কক্ষে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়।

এ ঘটনায় ধলই ইউনিয়নের চেয়াম্যান আবুল মনসুর বাদী হয়ে হাটহাজারী থানায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সোমবার ফটিকছড়ি থানার শাহ-নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আজিজুলের বিরুদ্ধে ১টি, নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২টি ও সালাউদ্দিনের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া গেছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ইমা

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...