সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম একাডেমির সুহৃদ সম্মাননা অনুষ্ঠানে বক্তাদের অভিমত

‘সাহিত্য ও সংস্কৃতির বিকাশে চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে’

- Advertisement -
Single page 1st Paragraph

গান, কবিতা আবৃত্তি ও জমজমাট আড্ডায় শেষ হলো চট্টগ্রাম একাডেমির সুহৃদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।

সুহৃদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তারা বলেন, দেশে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে চট্টগ্রাম সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। অপশক্তি ও অপসংস্কৃতিকে রুখে দিয়ে স্বাধীনতার শক্তিকে সুসংহত করেছে চট্টগ্রাম। বক্তারা আরো বলেন, চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ অতীত। চট্টগ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। সেই ধারাবাহিকতায় আমাদের এগিয়ে যেতে হবে। চট্টগ্রামে সেই ঐতিহ্য লালন করে চলেছে চট্টগ্রাম একাডেমি।

অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক ও স্লোগান নিউজডট কম এর পরিচালক এ.টি.এম শহীদুল্লাহ (শহীদ) কে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির।

শুভেচ্ছা বক্তব্য শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিঞা, সাংবাদিক গল্পকার বিপুল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ। প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুহৃদ সম্মাননাপ্রাপ্ত স্লোগান নিউজডট কম এর পরিচালক এ.টি.এম শহীদুল্লাহ (শহীদ)।

এ ছাড়া মিলনমেলায় ছড়া-কবিতা পাঠ, গান আর কথামালায় অংশ নেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু, গল্পকার বিচিত্রা সেন, কবি শারুদ নিজাম, কবি কাসেম আলী রানা, কবি মাহবুবা চৌধুরী, কবি ও সঙ্গীত শিল্পী শিউলী নাথ, কবি গীতিকার জসীম উদ্দীন খান, কবি রোকেয়া হক, কবি শামীম ফাতেমা মুন্নী, সংগঠক এসএম আবদুল আজিজ, কবি আবু মুসা চৌধুরী, কবি অমিত বড়ুয়া, কবি লিপি বড়ুয়া, রেজাউল করিম স্বপন, কবি আজিজ রাহমান, গল্পকার মিলন বনিক, ছড়াকার গোফরান উদ্দীন টিটু, সৈয়দা সেলিমা আক্তার, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, গল্পকার রুনা তাসমিনা, গল্পকার মিলন বণিক, লেখক ফারজানা রহমান শিমু, গল্পকার ইফতেখার মারুফ, কবি লিটন কুমার চৌধুরী, কবি সুমি দাশ, শিমু রহমান, ফারজানা রহমান শিমু, কবি শামস চৌধুরী রুশো, রায়হানা হাসিব, শিপ্রা দাশ, সংগঠক মোহাম্মদ মহসিন চৌধুরী, শাহাদাত হোসেন শাহেদ, এম. কামাল উদ্দিন, সাংবাদিক আরিফ রায়হান, ফটোসাংবাদিক সাইদুল আজাদ, কবি হেলাল চৌধুরী, সরওয়ার আরমান, প্রিয়াংকা সরকার প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...