সোমবার, ২ নভেম্বর ২০২৬

গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করতে পারে দেশটির পুলিশ। দক্ষিণ এশিয়ার এই দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে দেশটির রাজনীতিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে ইমরান খানের সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তায় নামতে বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা। সোমবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এর আগে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় ওই এফআইআর দায়ের করে পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, ফেডারেল রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

ইমরানের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তৃতা এবং সেনাবাহিনী, পুলিশ এবং বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার জন্য একজন বাসিন্দার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পর এফআইআরটি দায়ের করা হয়।

মারগাল্লা পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, পুলিশ ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের আতঙ্কিত করার জন্য পিটিআই প্রধান ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজকে হুমকি দিয়েছেন, যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে এবং পিটিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে।

এদিকে এফআইআর দায়ের হওয়ার পর যেকোনো সময় ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিনিয়র পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী একটি টুইটে কর্মীদের ইমরানের বানি গালার বাসভবনে পৌঁছাতে বলেছেন। সেখানে এখনও বহুসংখ্যক পিটিআই কর্মী উপস্থিত রয়েছেন।

টুইটে বলা হয়, ‘(…) কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ বানি গালায় আসবে ইনশাআল্লাহ।’

পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি মিডিয়ার সাথে কথা বলার সময় পার্টি কর্মীদের প্রস্তুত থাকতে এবং ইমরানের গ্রেপ্তারের ক্ষেত্রে দলের প্রতিবাদের ডাকের জন্য অপেক্ষা করতে বলেছেন। তিনি বলেন, জোট সরকার দলীয় প্রধানকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে বলে আমাদের উদ্বেগ রয়েছে এবং ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরিণতি ভোগ করতে হবে।

একইভাবে, পিটিআই নেতা ফারুখ হাবিব এবং হাম্মাদ আজহারও ইমরানকে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে ‘আমদানিকৃত সরকারের’ প্রচেষ্টা ব্যর্থ করে দিতে কর্মীদের ফয়সালাবাদ এবং লাহোরের লিবার্টি চক এলাকায় জড়ো হতে নির্দেশ দেন।

এছাড়া পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গন্ডাপুর তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ‘ইমরান খানকে আমদানি করা সরকার গ্রেপ্তার করলে আমরা ইসলামাবাদ দখল করব এবং পুলিশের প্রতি আমার বার্তা হলো- এই রাজনৈতিক যুদ্ধের অংশ হবেন না অন্যথায় (আমরা) আপনাকে পিডিএম কর্মী হিসাবে মোকাবিলা করব।’

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...