শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘পাহাড় খেকোকে’ পরিবেশ অধিদপ্তরের ১২ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (১৬ আগস্ট) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী তাদের জন্য এই ক্ষতিপূরণ ধার্য করেন। পাহাড় কাটায় অভিযুক্ত দু’জন হলেন- মো. বাহার উদ্দিন ও মো. সামশুদ্দীন বাদল। স্থানীয়রা জানিয়েছেন, বাহার নিজেকে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচয় দেন। সামশুদ্দীন বাদলও এলাকায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পরিবেশ অধিদফতরের পরিদর্শক মনির আহমেদ বলেন, ‘বাহার চন্দ্রনগর পাহাড়ে একটি খামারের দারোয়ান ছিল। পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করে সে এখন কোটি কোটি টাকার মালিক বলে শুনেছি। সামশুদ্দীন বাদলও একইভাবে পাহাড় কেটে কোটিপতি হয়েছেন। তারা চন্দ্রনগর এলাকায় বিশাল পাহাড়ি এলাকা নিজেদের দখলে রেখেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পেয়ে তাদের নোটিশ দিয়ে আসি।’
পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানিয়েছেন, পাহাড় কাটার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর দু’জনকে ছয় লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন হাটহাজারীর নন্দীরহাট এলাকায় কায়ছার এন্টার প্রাইজ নামে একটি সাবান কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিদর্শক মনির আহমেদ জানিয়েছেন, পরিবেশ ছাড়পত্র না নিয়ে প্রতিষ্ঠানটি চুল্লি বসিয়ে কারখানার দ্বিতীয় ইউনিট চালু করায় তাদের জরিমানা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, "সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প, তাই এই প্রকল্পের...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক...

সর্বশেষ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন,...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর...

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...