সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে ট্রলারডুবি:নিখোঁজ আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জেলেরা হলেন, সদর উপজেলার খুরুশকুল মামুনপাড়া এলাকার আজিজুল হক, পূর্ব হামজার ডেইল এলাকার হোছেন আহমেদ ও নুরুল আবছার।

রোববার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদুর রহমান।

পুলিশ জানায়, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে তিনটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে মরদেহ তিনটি উদ্ধার করে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মরদেহ ডুবে যাওয়া একই ট্রলারের তিন জেলের বলে শনাক্ত করেছে পরিবার। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে তখন থেকে কোস্টগার্ড সদস্য ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয়জন জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সবার মরদেহ উদ্ধার করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...