মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকার খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক  বলে জানা গেছে।নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৯)। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...