রবিবার, ২১ জুন ২০২৬

লামায় শিক্ষকের বসতভিটা সীমানার ঘেরাবেড়া ও গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় এক শিক্ষকের বসতভিটা সীমানার ঘেরাবেড়া উপড়ে ও ১২টি গাছ জোর পূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে শিক্ষক পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠে। এ ঘটনায় শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার বাদী হয়ে লামামুখ গ্রামের বাসিন্দা মৃত আবদুল গফুরের দুুই ছেলে রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলামকে (২৮) অভিযুক্ত করে বুধবার(১৭আগস্ট) দিনগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের চিংকুমঝিরি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার ২০০৮ সালে জনৈক রমজান আলীর কাছ থেকে উপজেলার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার ২৫নং খতিয়ান মূলে লামামুখ এলাকাস্থ ১৫ শতক জায়গা কিনে তথায় ফলজ বনজ ও পাকা বসতঘর নির্মাণ করে ভোগ করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম অকারণে শিক্ষক ও শিক্ষকের স্ত্রীকে বিভিন্নভাবে খারাপ ভাষায় গালমন্দ সহকারে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছেন। এ ধারাবাহিকতায় বুধবার বিকাল ৫টার দিকে রফিকুল ইসলাম গং সংঘবদ্ধ হয়ে শিক্ষকের রোপিত জায়গার সীমানার ঘেরাবেড়া উপড়ে ১০টি সুপারি গাছ ও ২টি আমগাছ কেটে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে রফিকুল ইসলাম গং প্রাণ নাশের প্রচেষ্টা চালালে আত্মরক্ষায় ঘরে ঢুকে পড়েন শিক্ষকের স্ত্রী শুক্লা মল্লিক। প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদার বলেন, ঘটনার সময় আমি ব্যক্তিগত কাছে চকরিয়া ছিলাম। এ সুযোগকে কাজে লাগিয়ে রফিকুল ইসলাম গং আমার সীমানার গাছগুলো কেটে নিয়ে যায়। খবর পেয়ে আমি চকরিয়া থেকে ফিরে বুধবার দিনগত রাতেই থানায় লিখিত অভিযোগ করি।

তিনি আরও বলেন, কিছুদিন আগে রফিকুল ইসলাম রাস্তা করে দিবে বলে আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। আমি এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয় রফিকুল ইসলাম। মূলত এ কারণেই তারা আমার গাছগুলো কেটে নেয়। এদিকে রফিকুল ইসলাম গংদের প্রতিনিয়ত হুমকি ধমকির কারণে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী শুক্লা মজুমদার। তিনি বলেন, রফিকুল ইসলামরা যে কোন মুহুর্তে আমাদের বাড়িঘর দখল ও প্রাণ নাশ করতে পারে। রফিকুল ইসলাম কর্তৃক শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদারের সীমানা গাছ ও ঘেরাবেড়া কেটে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন বলে জানান, পৌরসভার কাউন্সিলর মমতাজুল ইসলাম।

তবে সব অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদারের সীমানার গাছ কেটে নেওয়ার প্রশ্নই ওঠেনা, বরং তিনি নিজের জায়গার সীমানা অতিক্রম করে আমাদের জায়গা দখলের চেষ্টা করছেন। এছাড়া তাকে প্রাণ নাশের হুমকির বিষয়টি মোটেও সত্য নয়, এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদারকে আমরা বড় ভাইয়ের মত সম্মান করি।

এ বিষয়ে লামা থানা পুলিশের এ.এস.আই মো. জহিরুল ইসলাম জানায়, শিক্ষক সুভাষ চন্দ্র মজুমদারের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...