শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ক্রিকেট আপডেট

- Advertisement -
Single page 1st Paragraph

এই মূহুর্তে নিউজিল্যান্ড দল আছে ওয়েষ্টইন্ডিজ সফরে,পাকিস্তান দল আছে নেদারল্যান্ড সফরে,ভারত আছে জিম্বাবুয়ে সফরে,দক্ষিন আফ্রিকা আছে ইংল্যান্ড সফরে,আর আফগানরা আছে আয়ারল্যান্ডে।বিশ্বজুড়ে ক্রিকেটের উৎসব চলছে।গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে দীর্ঘ আট বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০তে লীড নিয়েছে।পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফাইনালে রুপ নেয়া শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আইরিশরা।তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত।কিছুক্ষন আগে নেদারল্যান্ডস কে সাত উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।আর লর্ডস টেষ্টের ২য় দিনেই চালকের আসনে বসে গেছে দক্ষিন আফ্রিকা।চলুন সবগুলো ম্যাচের সংক্ষিপ্ত রিভিউ দেখে নিই।

ওয়েষ্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ওডিআইঃ-

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ওয়েষ্ট ইন্ডিজ।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও
ভারতের বিপক্ষে ক্লিনশিট হওয়া উইন্ডিজ বোলারদের সম্মিলিত পারফর্মে হতচকিত নিউজিল্যান্ড ৪৫.২ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায়।নিউজিল্যান্ডের কেউই ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি।উইলিয়ামসন সর্বোচ্চ ৩৪ রান করেন।উইন্ডিজ বোলারদের সবাই ভালো বোলিং করলেও আকিল হোসেন বেশি ভোগান কিউইদের।১৯১ রানের লক্ষ্য ৩৯ ওভারেই ছুঁয়ে ফেলে ওয়েষ্ট ইন্ডিজ।সামারাহ ব্রুকসের উইলো থেকে ৭৯ রানের দারুন এক ইনিংস উইন্ডিজদের জয়কে সহজ করে দেয়।
দীর্ঘ আট বছর পর কোন ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হলো তাঁরা এই জয়ের মাধ্যমে।লিডও নিলো তিন ম্যাচের সিরিজে।

আয়ারল্যান্ড বনাম আফগানিস্তানঃ-

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে স্বাগতিকেরা
সহজ জয় পেলেও আফগানরা দূর্দান্ত খেলে পরের দুই ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে এলে শেষ ম্যাচটি ফাইনালে রুপ নেয়।
বেলফাস্টে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশ ক্যাপ্টেন।মেঘলা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে আইরিশ বোলাররা শট খেলতে দিচ্ছিলো না আফগান ব্যাটারদের।১৫ ওভারে ৯৫ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।বৃষ্টি থামলে আয়ারল্যান্ডকে ডি এল পদ্ধতিতে ৭ ওভারে ৫৬ রানের টার্গেট দেওয়া হলে ৪০ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।জিম্বাবুয়ের পর আইরিশ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় টেষ্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতলো আয়ারল্যান্ড।
ম্যাচে দারুন বোলিংয়ে ১৬ রানের বিনিময়ে ৩
উইকেট নেয়া মার্ক ডায়ার হন ম্যাচ সেরা প্লেয়ার।

জিম্বাবুয়ে বনাম ভারতঃ-

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলো জিম্বাবুয়ে।
হারারেতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে
পাঠায় ভারত।আজ হাসেনি সিকান্দার রাজার
ব্যাট।ভারতীয় স্পিনারদের তোপের মুখে ১৮৯
রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।দলের হয়ে রেসিগ চাকাভা সর্বোচ্চ ৩৫ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ২৪ রানে,দীপক চাহার ২৭ রানে আর প্রসিদ কৃষ্ণা
৫০ রানের বিনিময়ে সমান তিনটি করে উইকেট নেন।
১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুই
ওপেনার বিশেষ করে শুভমন গিল ৭২ বলে ৮২ আর শিখর ধাওয়ান ১১৩ বলে ৮১ রান করতেই ম্যাচ জিতে যায় ভারত।তখনো ২০ ওভার বাকি ছিলো।
নিয়ন্ত্রিত বোলিং ও দারুণ ফিল্ডিংয়ের দরুন
দীপক চাহার ম্যাচ সেরার পুরস্কার পান।

নেদারল্যান্ডস বনাম পাকিস্তানঃ-

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারতে হারতে ১২ রানে পাকিস্তান জিতলেও নেদারল্যান্ডসের খেলা সকলের মন জিতে নিয়েছিলো।আজ ২য় ওয়ানডেতে টসে জিতে
পাকিস্তানকে বোলিংয়ের আমন্ত্রণ জানায় ডাচ ক্যাপ্টেন।মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসা
ডাচদের স্বস্তি ফিরিয়ে আনেন বাস ডি লিডি ও
টম কুপারের ১০৯ রানের জুটি।জুটি ভাঙার পর আবার ধ্বস নামে।৪৪ ওভারে ১৮৬ রানে অলআউট অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
মোহাম্মদ রিজওয়ান,বাবর আজম ও আগা সালমানের ঝড়ো ফিফটিতে ৩৩.৪ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।রিজওয়ান ৬৯(৮২),বাবর আজম ৫৭(৬৫), ও আগা সালমান ৩৫ বলে অপরাজিত ৫০ রান করেন।
৪২ রানে তিন উইকেট নেওয়া মোঃ নওয়াজ ম্যাচ সেরার পুরস্কার পান।এই জয়ের ফলে
পাকিস্তান সিরিজ জয় নিশ্চিত করলো।

ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টেস্টঃ-

লর্ডসে আজ চলছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা।টসে হারা ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে
কাসিগো রাবাদার তোপের মুখে ১৬৫ রানে অলআউট হয়ে যায় প্রথম ইনিংসে।ওলি পোপ ৭৩ রান করায় বড় লজ্জায় পড়েনি ইংলিশরা।
নিজেদের প্রথম ইনিংসে এই রিপোর্ট লেখার সময় (১১ঃ২০পিএম) ৬ উইকেটে ২১৫ রান করে ইতিমধ্যে ৫০ রানের লীড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।শন এরউই ৭৩ ও ডিন এলগার ৪৭ রান করে আউট হয়েছেন।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...