সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিম্নচাপে পড়ছে বাংলাদেশ-ভারতের উপকূল

- Advertisement -
Single page 1st Paragraph

গরমে জ্বলছে দেশের চার বিভাগ ও দুটি জেলা। এসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী এমন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হতে পারে। ফলে সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পাবে। এ ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।

আবুল কালাম মল্লিক বলেন, ঝোড়ো হাওয়ার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর থেকে ছেড়ে যাওয়া সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। এটা সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ এবং ভারত উপকূলে এর প্রভাব থাকবে। পরশু নাগাদ নিম্নচাপটি উপকূলে উঠতে পারে।

এই আবহাওয়াবিদ বলেন, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...